
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ভারতীয় ক্রিকেট দল। ৯ ম্যাচের মধ্যে গ্রুপ পর্বের ৭টি ম্যাচই জিতেছে ভারত। একটিমাত্র হার, আর একটি ম্যাচ বাতিল। তবে, ব্যস্ত সূচির ফলে সেভাবে সেলিব্রেশনের সুযোগ হয়ে উঠছিল না টিম ইন্ডিয়ার। যে সুযোগটা চলে এল দলের মহেন্দ্র সিং ধোনির ৩৮ তম জন্মদিনে। শ্রীলঙ্কা বধের পরই মাহির জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন টিম ইন্ডিয়ার তারকারা। রীতিমতো, নাচ-গানের মাধ্যমে পালন করা হল ক্যাপ্টেন কুলের জন্মদিন।


















