পুলিশি তল্লাশিতে দুই দিনে উদ্ধার ১৮৭ টি তাজা বোমা, গ্রেফতার ৪৬৩ জন

পুলিশি তল্লাশিতে দুই দিনে উদ্ধার ১৮৭ টি তাজা বোমা, গ্রেফতার ৪৬৩ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৮ ই জুলাই :পুলিশি তল্লাশিতে দুই দিনে উদ্ধার ১৮৭ টি তাজা বোমা, গ্রেফতার ৪৬৩ জন। গত রবিবার রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে বীরভূম পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১১২ টি তাজা বোমা, ৯টি দেশি পিস্তল সহ কার্তুজ এবং ৩৯৯ জনকে গ্রেপ্তার করে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল এমন অভিযান আগামী দিনেও চলবে। আর সেই কথা মত আবার জেলা জুড়ে চিরুনি তল্লাশিতে আবার সাফল্য।

পুলিশের এই সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলের দাবি, “বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে বীরভূম”, এই অভিযোগ করতেই নাকি পুলিশ এত সক্রিয় হয়ে ওঠে।

৬ তারিখ রাতের সাফল্যের পর ৭ তারিখ রাতের চিরুনি তল্লাশিতে জেলাজুড়ে বীরভূম পুলিশ ৬৪ জনকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে ১৯ জনকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়, ৩৯ আইন ভাঙার অপরাধে এবং আরো ৬ জন গুরুত্বপূর্ণ অভিযোগে গ্রেপ্তার হয়।

এছাড়াও ৭ তারিখের চিরুনি তল্লাশিতে ৭৫ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। যে গুলি হলো লোকপুর থানা থেকে ২১ টি, লাভপুর থানা থেকে ২২ টি এবং পাঁড়ুই থানা অঞ্চল থেকে ৩২ টি।

প্রসঙ্গত গত দুদিনের পুলিশের চিরুনি তল্লাশি জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৬৩ জন, উদ্ধার হওয়া তাজা বোমা সংখ্যা ১৮৭ এবং দেশি পিস্তলের সংখ্যা দাঁড়াল ৯টি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top