অ্যামাজন, মাইক্রোসফট ও স্পেসএক্সের সদর দফতরে ড্রোন হামলার এআই ভিডিও প্রকাশ, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

অ্যামাজন, মাইক্রোসফট ও স্পেসএক্সের সদর দফতরে ড্রোন হামলার এআই ভিডিও প্রকাশ, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আন্তর্জাতিক: অ্যামাজন (Amazon), মাইক্রোসফট (Microsoft) এবং এলন মাস্কের (Elon Musk) সংস্থা স্পেসএক্সের (SpaceX) সদর দফতরে ড্রোন হামলার দৃশ্য তুলে ধরে একটি এআই (AI) ভিডিও প্রকাশ করল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখানোর পাশাপাশি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জোগানোর অভিযোগে সংশ্লিষ্ট প্রযুক্তি সংস্থাগুলিকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে ইরানের সংবাদমাধ্যম ‘মেহর নিউজ এজেন্সি’। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল ড্রোন হামলা চালাচ্ছে ওই প্রযুক্তি সংস্থাগুলির সদর দফতরে। পাশাপাশি, ইরানের বিরুদ্ধে হামলায় সমর্থন জোগানোর অভিযোগে সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দেওয়া এবং অনুতাপ করার বার্তা দেওয়া হয়েছে। অন্যথায় একই ধরনের ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে।

ভিডিওর শুরুতেই ইংরেজিতে এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, “আমাদের সন্তানদের হত্যাকারীদের আমরা ছাড়ব না।” এরপর আমেরিকার সাধারণ নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়ে বলা হয়, তাঁদের কোনও ক্ষতি করার উদ্দেশ্য নেই। তবে নিশানায় থাকা সংস্থাগুলিকে এই ভিডিওকে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে।

ভিডিওর একেবারে শেষে আমেরিকার উদ্দেশে আরও একবার হুঁশিয়ারি দেওয়া হয়। ধারাভাষ্যকারের কণ্ঠে শোনা যায়, “অনুতাপ নাকি ধ্বংসাত্মক পরিণতি? সিদ্ধান্ত তোমারই হাতে, আমেরিকা।”

তবে উল্লেখযোগ্য বিষয়, ভিডিওটি এআই-নির্মিত। এতে দেখানো বিস্ফোরণ বা ড্রোন হামলার ঘটনাগুলি বাস্তবে ঘটেছে, এমন কোনও প্রমাণ এই ভিডিও থেকে পাওয়া যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top