তিন বছর পর ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ২০২৭ আইপিএল নিয়ে বড় লক্ষ্যের কথা জানালেন হিটম্যান

তিন বছর পর ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ২০২৭ আইপিএল নিয়ে বড় লক্ষ্যের কথা জানালেন হিটম্যান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুম্বই: তিন বছর পর ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরেছেন রোহিত শর্মা। ২০২৭ সালের আইপিএলের আগে নেতৃত্বে পরিবর্তন এনে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের পর প্রথম প্রতিক্রিয়াতেই আগামী মরশুমে দলের লক্ষ্য কী হতে চলেছে, তা স্পষ্ট করে দিয়েছেন হিটম্যান।

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি দলের মালিকপক্ষ নীতা আম্বানি ও আকাশ আম্বানির সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার কথাও জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, মুম্বই ইন্ডিয়ান্স তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া বরাবরই তাঁর কাছে গর্বের বিষয়।

রোহিত বলেন, ”মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া বরাবরই আমার কাছে গর্বের। আগামী বছর নিয়ে নীতা ভাবি এবং আকাশের সঙ্গে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।”

তবে অধিনায়কত্বে প্রত্যাবর্তনকে শুধুমাত্র পুরনো স্মৃতি ফিরে পাওয়ার বিষয় হিসেবে দেখছেন না তিনি। বরং মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএলের ২০তম মরশুম এবং আগামী দিনের চ্যালেঞ্জের দিকে তাকিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করতে চান রোহিত।

তিনি আরও বলেন, ”২০তম মরশুম এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত। আমাদের সমর্থকদের উদযাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চাই। আমাদের মূল লক্ষ্য থাকবে নিজেদের ঘরানার ক্রিকেট খেলা, একসঙ্গে লড়াই করা এবং খেলাটা উপভোগ করা।”

অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে মুম্বই সমর্থকদের প্রত্যাশাও যে অনেকটাই বেড়েছে, তা বলাই যায়। এবার তাঁর নেতৃত্বে ২০২৭ সালের আইপিএলে পুরনো ছন্দ ফিরে পায় কি না পাঁচবারের চ্যাম্পিয়নরা, সেটাই দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top