আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াই! পালাতে গিয়ে পায়ে গুলি লাগল অভিযুক্ত প্রতাপ দাসের

আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াই! পালাতে গিয়ে পায়ে গুলি লাগল অভিযুক্ত প্রতাপ দাসের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আসানসোল —

এবার আসানসোলেও পুলিশের গুলিতে আহত হওয়ার ঘটনা ঘটল। পুলিশের দিকে গুলি চালিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাওকে ধরতে জোরদার অভিযান শুরু করেছিল পুলিশ। বুধবার বিকেল থেকেই তাকে খুঁজতে তল্লাশি চলছিল। অবশেষে শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের ইসমাইল এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিজের বাড়ির কাছাকাছি একটি বাড়িতে আত্মগোপন করে ছিল অভিযুক্ত। সেখানে পুলিশ হানা দিতেই শুরু হয় লুকোচুরি। প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশ ও অভিযুক্তের মধ্যে এই পরিস্থিতি চলে।

আত্মরক্ষায় পাল্টা গুলি পুলিশের

অভিযোগ, অভিযুক্ত প্রতাপ দাসের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ তাকে ধরতে গেলে সে ফের পুলিশকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই অভিযুক্তের পায়ে আঘাত লাগে।

এরপর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পুলিশের দিকে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে অভিযুক্তকে ধরতে যে অভিযান শুরু হয়েছিল, শুক্রবারের এই ঘটনায় তার অবসান হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top