আরজি কর-কাণ্ডে সুবিচারের অপেক্ষা এখনও শেষ হয়নি, সিবিআইয়ের তদন্ত নিয়ে ফের প্রশ্ন তুললেন রত্না দেবনাথ

আরজি কর-কাণ্ডে সুবিচারের অপেক্ষা এখনও শেষ হয়নি, সিবিআইয়ের তদন্ত নিয়ে ফের প্রশ্ন তুললেন রত্না দেবনাথ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ক্যালেন্ডারের পাতা উল্টেছে, বদলেছে সরকারও। কিন্তু আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মেয়েকে হারানো বাবা-মায়ের সুবিচারের অপেক্ষা এখনও শেষ হয়নি। দু’বছর পেরিয়ে গেলেও সব অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে অভিযোগ তুলে ফের সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

রত্না দেবনাথের বক্তব্য, সিবিআই যদি তদন্তের দায়িত্ব যথাযথভাবে সামলাতে না পারে, তাহলে তাদের সেই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

আরজি করের দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর ঘনিষ্ঠ সুমন হাজরা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। এই পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে নতুন করে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত চিকিৎসকের মা। তাঁর অভিযোগ, শুধু আরজি কর নয়, রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও দুর্নীতি চলছে।

সিবিআইয়ের ভূমিকা নিয়ে রত্না দেবনাথ বলেন, “আমরা তো সিবিআই চাইনি। আদালত প্রয়োজনীয়তা মনে করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এখন সিবিআই যদি কাজ করতে না পারে, তাহলে ছেড়ে দেবে না কী করবে, সেটা তারা ভাল বলতে পারবে। দায়িত্ব সামলাতে না পারলে তারা ছেড়ে দিক। তখন আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাব।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top