উৎসবের মুখে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে কলকাতা, উদ্বেগ বাড়াচ্ছে বাতাসের মান

উৎসবের মুখে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে কলকাতা, উদ্বেগ বাড়াচ্ছে বাতাসের মান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: উৎসবের মুখে বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বাড়ল শহরে। বিশ্বের ১২৬টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে বায়ুদূষণের নিরিখে শীর্ষস্থানে উঠে এল কলকাতা। সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টায় কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI ছিল ১৮৭, যা অস্বাস্থ্যকর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, দেশের রাজধানী দিল্লি রয়েছে তালিকার নবম স্থানে।

বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের গুণমান পর্যবেক্ষণ করে নিয়মিত রিপোর্ট প্রকাশ করে আইকিউএয়ার। তাদের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাধারণভাবে AQI শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো এবং ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে মোটামুটি গ্রহণযোগ্য বলে ধরা হয়। সেই তুলনায় কলকাতার ১৮৭-এর সূচক যথেষ্ট উদ্বেগের।

উৎসবের মরশুমে শহরের রাস্তায় মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ধুলিকণা ও অন্যান্য দূষণকারী উপাদানের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঠাকুর দেখতে বেরোনোর সময়ে দীর্ঘক্ষণ বাইরে থাকলে দূষিত বাতাসের সংস্পর্শে আসার ঝুঁকিও বাড়তে পারে।

এই পরিস্থিতিতে বাইরে বেরোনোর সময় উপযুক্ত মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উৎসবের আনন্দের মধ্যেও বায়ুদূষণ নিয়ে সচেতনতা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top