দুর্নীতি মামলায় ফের চাপ! এবার বীরভূম জেলা পুলিশের তলব পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে

দুর্নীতি মামলায় ফের চাপ! এবার বীরভূম জেলা পুলিশের তলব পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বীরভূম —

গতকালই ভবানী ভবনে সিআইডির ডাকে হাজিরা দিয়েছিলেন তিনি। এবার দুর্নীতি মামলার তদন্তে বীরভূম জেলা পুলিশের তলবের মুখে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

বীরভূম জেলা পুলিশের তরফে টুলু মণ্ডলকে একটি নোটিস পাঠানো হয়েছে। সেই নোটিসে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টার মধ্যে তাঁকে সিউড়ি থানায় হাজিরা দিতে হবে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

একদিনের ব্যবধানে সিআইডি এবং জেলা পুলিশের তলব ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এই মামলায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top