ফের এক ফ্রেমে প্রতীক-সোনামণি! ভাইরাল সেলফি ঘিরে জোর চর্চা, কবে বিয়ে করছেন টেলিপাড়ার চর্চিত জুটি?

ফের এক ফ্রেমে প্রতীক-সোনামণি! ভাইরাল সেলফি ঘিরে জোর চর্চা, কবে বিয়ে করছেন টেলিপাড়ার চর্চিত জুটি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন —

বিগ বস বাংলার ঘরে থাকতেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী সোনামণি সাহা। তা নিয়ে টেলিপাড়ায় শুরু হয়েছিল জোর জল্পনা। যদিও বিগ বসের দুর্গ থেকে বেরিয়ে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি চর্চিত প্রেমিক প্রতীক সেনের সঙ্গে একই ফ্রেমে ধরা দিতেই ফের আলোচনায় তাঁদের সম্পর্ক এবং সম্ভাব্য বিয়ের তারিখ।

ফের একসঙ্গে প্রতীক-সোনামণি

অভিনেত্রী অলকানন্দা গুহর শ্বশুরবাড়ির জগদ্ধাত্রী পুজোয় একসঙ্গে দেখা গেল প্রতীক সেন ও সোনামণি সাহাকে। এদিন নীলচে-সবুজ সিল্কের শাড়ি, খোলা চুলে স্নিগ্ধ সাজে নজর কাড়েন সোনামণি। অন্যদিকে, ক্যাজুয়াল পোশাকে ধরা দেন প্রতীক। দুজনের একসঙ্গে তোলা সেলফি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ঘিরেই নতুন করে শুরু হয়েছে তাঁদের বিয়ে নিয়ে আলোচনা।

ডিসেম্বরে বিয়ের জল্পনা কতটা সত্যি?

এর আগে বিগ বস বাংলার ঘরে সোনামণির কথাবার্তা শুনে অনেকেই মনে করেছিলেন, অনুষ্ঠান থেকে বেরিয়েই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। বিশেষ করে ডিসেম্বর মাসে বিয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছিল।

তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই খবর স্পষ্টভাবে নাকচ করেন অভিনেত্রী। সোনামণি জানান, ডিসেম্বরে বিয়ের কথা তিনি আসলে সবার চেঁচামেচির মধ্যে এমনিই বলেছিলেন। আপাতত তাঁর বিয়ের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়ে দেন।

তাহলে কি প্রতীক-সোনামণির বিয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে অনুরাগীদের? আপাতত সেই উত্তর অজানাই। তবে জগদ্ধাত্রী পুজোয় দুজনের একসঙ্গে উপস্থিতি এবং ভাইরাল সেলফি যে তাঁদের নিয়ে নতুন করে কৌতূহল বাড়িয়েছে, তা বলাই যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top