এনডিএ সরকারের ১২ বছর পূর্তি অনুষ্ঠানে মোদির দাবি, ‘দেশের ভাগ্য বদলেছে’, কংগ্রেসের তীব্র সমালোচনা

এনডিএ সরকারের ১২ বছর পূর্তি অনুষ্ঠানে মোদির দাবি, ‘দেশের ভাগ্য বদলেছে’, কংগ্রেসের তীব্র সমালোচনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের ভাগ্য বদলেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ১২ বছরে সরকার দেশের সাধারণ মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করেছে এবং উন্নয়নের এক নতুন দিশা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নিরিখে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে টপকে যাওয়ার পর এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করেই এই অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানা গেছে। ওই মঞ্চ থেকেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেন মোদি।

তিনি বলেন, ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন, দেশের সাধারণ মানুষের সামনে এক নতুন দিগন্ত খুলে গেছে এবং একটি নতুন আস্থা ও ভরসার পরিবেশ তৈরি হয়েছে। সেই আস্থা ও ভরসার মূল্য দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনাও শুরু হয়েছে, বিশেষ করে সরকারের ১২ বছরের কাজের মূল্যায়ন এবং বিরোধীদের সঙ্গে শাসকদলের বাকযুদ্ধ ঘিরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top