কাটমানি, তোলাবাজি ও সিন্ডিকেট রুখতে টোল-ফ্রি নম্বর, প্রচারে রাজ্য বিজেপি

কাটমানি, তোলাবাজি ও সিন্ডিকেট রুখতে টোল-ফ্রি নম্বর, প্রচারে রাজ্য বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তৃণমূল সরকারের দীর্ঘদিনের শাসনে কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ে যে অভিযোগগুলি উঠেছিল, সেগুলিকে সামনে রেখে ক্ষমতায় আসার পর বড় পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। নির্বাচনের আগে কাটমানি ও তোলাবাজির সংস্কৃতি বন্ধ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে বলে দাবি সরকারের। রাজ্যবাসীর কাছে এই পরিষেবার কথা পৌঁছে দিতে এবার সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু করেছে রাজ্য বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, কাটমানি, তোলাবাজি বা সিন্ডিকেট সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে নির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে তা জানানো যাবে এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে প্রয়োজনের সময় সহজেই এই নম্বরে যোগাযোগ করতে পারেন, সেজন্য নম্বরগুলি সংরক্ষণ করে অন্যদের সঙ্গেও শেয়ার করার আবেদন জানানো হচ্ছে। বিজেপির দাবি, প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ জানানোর এই ব্যবস্থা কাটমানি, অবৈধ তোলাবাজি এবং সিন্ডিকেট-সংস্কৃতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেবে। একইসঙ্গে এই উদ্যোগের মাধ্যমে সরকার যে সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ করতে চাইছে, সেই বার্তাই তুলে ধরতে চাইছে রাজ্য বিজেপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top