পুজোর ছুটিতে ১৫ হাজারের প্যাকেজে শিমলা-কুফরি-চণ্ডীগড়! ট্রেন, হোটেল, খাবার-সহ একসঙ্গে একাধিক সুবিধা

পুজোর ছুটিতে ১৫ হাজারের প্যাকেজে শিমলা-কুফরি-চণ্ডীগড়! ট্রেন, হোটেল, খাবার-সহ একসঙ্গে একাধিক সুবিধা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

পুজোর ছুটি মানেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা। আর পাহাড়ে যাওয়ার ইচ্ছে থাকলেও হোটেল, যাতায়াত, খাবার-সহ নানা খরচের হিসাব অনেক সময় সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। এবার সেই চিন্তা কিছুটা কমাতে পারে IRCTC-র বিশেষ ভ্রমণ প্যাকেজ। প্রায় ১৫ হাজার টাকা থেকে এই প্যাকেজে ঘুরে আসার সুযোগ থাকছে শিমলা, কুফরি ও চণ্ডীগড়।

ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেলে থাকা, খাবার এবং নির্ধারিত জায়গায় সাইটসিইং—এক প্যাকেজের মধ্যেই থাকছে একাধিক সুবিধা। বিশেষ করে ট্রেনে করে হিমাচল প্রদেশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চান, তাঁদের জন্য এই প্যাকেজটি সুবিধাজনক হতে পারে।

IRCTC-র প্যাকেজে যাওয়া-আসার জন্য থাকছে কনফার্মড 3AC ট্রেনের টিকিট। যাত্রীদের নির্ধারিত বোর্ডিং ও ডি-বোর্ডিং স্টেশনে ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে পৌঁছতে হবে। পাশাপাশি সঙ্গে রাখতে হবে বৈধ মূল পরিচয়পত্র।

থাকার ব্যবস্থাতেও রয়েছে হোটেল বুকিং। মোট তিন রাতের জন্য থাকার সুযোগ থাকছে। চণ্ডীগড়ে এক রাত Lords Inn অথবা সমমানের হোটেলে এবং শিমলায় দু’রাত Regenta Palace অথবা সমমানের হোটেলে থাকার ব্যবস্থা করা হবে।

শিমলা ও আশপাশের এলাকায় ঘোরার জন্য থাকবে শেয়ারিং ভিত্তিতে ছোট গাড়ি। প্যাকেজের নির্ধারিত সূচি অনুযায়ী চণ্ডীগড়, শিমলা ও কুফরির বিভিন্ন জনপ্রিয় পর্যটনস্থানে সাইটসিইং ও এক্সকারশনের সুযোগ মিলবে।

খাবারের ব্যবস্থাও প্যাকেজের মধ্যেই রাখা হয়েছে। থাকছে তিনটি ব্রেকফাস্ট এবং তিনটি ডিনার। এর পাশাপাশি GST এবং ট্রাভেল ইনস্যুরেন্সের খরচও প্যাকেজের অন্তর্ভুক্ত।

অর্থাৎ পুজোর ছুটিতে আলাদা করে ট্রেন, হোটেল, খাবার বা স্থানীয় যাতায়াতের ব্যবস্থা করার ঝামেলা অনেকটাই কমিয়ে একসঙ্গে পাহাড়, কুফরি এবং চণ্ডীগড় ঘুরে দেখার সুযোগ দিচ্ছে IRCTC। তবে প্যাকেজের নির্দিষ্ট দাম, যাত্রার তারিখ, আসন ও বুকিংয়ের শর্ত অনুযায়ী খরচে পরিবর্তন হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top