নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকির অভিযোগ মন্ত্রী উমেশ রাইয়ের বিরুদ্ধে! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র চাপানউতোর

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকির অভিযোগ মন্ত্রী উমেশ রাইয়ের বিরুদ্ধে! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র চাপানউতোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া: রাজ্যের নির্বাচন কমিশনার নীলম মিনার ছেলের বান্ধবীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার বিধায়ক উমেশ রাইয়ের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ করেছেন অনীশ নামে বছর কুড়ির এক যুবক। তবে ওই যুবক আদৌ রাজ্যের নির্বাচন কমিশনারের ছেলে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অনীশের দাবি, পড়াশোনার সূত্রে তিনি তাঁর বান্ধবীর বাড়িতে যাতায়াত করতেন। একইভাবে তাঁর বান্ধবীও পড়াশোনার জন্য তাঁদের বাড়িতে আসতেন। কিন্তু তাঁদের এই মেলামেশা পছন্দ করতেন না তাঁর আইএএস মা। যুবকের অভিযোগ, বিষয়টি তাঁর মা উমেশ রাইকে জানানোর পরই মন্ত্রীর দলের কয়েকজন সদস্যকে ওই তরুণীর বাড়িতে পাঠানো হয়। সেখানে পরিবারকে হুমকি দেওয়া হয়, যাতে তাঁর বান্ধবী আর অনীশের সঙ্গে কোনও যোগাযোগ না রাখেন।

অনীশের এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী উমেশ রাই। তিনি হাওড়া পুলিশ কমিশনার এবং হাওড়া সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা এবং অনীশের পরিচয় নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু হয়েছে। তিনি সত্যিই রাজ্যের নির্বাচন কমিশনার নীলম মিনার ছেলে কি না, পাশাপাশি তাঁর করা অভিযোগের ভিত্তি কতটা সত্য, তা তদন্ত করে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top