পুরনো কর্মীদের অবদান ভুললে চলবে না, বিজেপির সাংগঠনিক বৈঠকে বার্তা শমীক ভট্টাচার্যের

পুরনো কর্মীদের অবদান ভুললে চলবে না, বিজেপির সাংগঠনিক বৈঠকে বার্তা শমীক ভট্টাচার্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দলীয় সংগঠনকে মজবুত করতে শুধু নতুন মুখ নয়, পুরনো কর্মীদেরও সমান গুরুত্ব দিতে হবে। ‘সেবা দূত’ কর্মসূচিকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠকে এই বার্তাই দিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য, দীর্ঘদিন ধরে যাঁরা দলের জন্য কাজ করেছেন, বর্তমানে কোনও সাংগঠনিক পদে না থাকলেও তাঁদের অবদান অস্বীকার করা যায় না।

শনিবার ধনধান্য অডিটোরিয়ামে ‘সেবা দূত’ কর্মসূচির প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব, বিধায়ক, জেলা সভাপতি এবং অন্যান্য সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই পুরনো কর্মীদের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন রাজ্য সভাপতি।

শমীক ভট্টাচার্যের বার্তা, দলের পুরনো কর্মীদের আনুগত্য, নিষ্ঠা ও কর্তব্যবোধ কোনওভাবেই ভুলে গেলে চলবে না। বর্তমানে তাঁরা সংগঠনের কোনও পদে না থাকলেও দলের প্রতি তাঁদের অবদান এবং গুরুত্ব কমে যায় না। সংগঠনকে শক্তিশালী করতে নতুনদের পাশাপাশি দীর্ঘদিনের কর্মীদেরও যথাযথ সম্মান ও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাই এদিনের বৈঠকে উঠে আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top