দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা! কেমন থাকবে রবিবারের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা! কেমন থাকবে রবিবারের আবহাওয়া?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: নভেম্বর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যজুড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুটা সময় লাগবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী দিনে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। সকালে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

রবিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত শহরের তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আগামী দু’দিন সকালে হালকা কুয়াশা থাকতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। পাশাপাশি, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top