‘বড়মার কাছে কেউ ভিআইপি নয়, সবাই ভক্ত’, নৈহাটির পুজোর খুঁটিপুজোয় বড় বার্তা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের

‘বড়মার কাছে কেউ ভিআইপি নয়, সবাই ভক্ত’, নৈহাটির পুজোর খুঁটিপুজোয় বড় বার্তা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নৈহাটি

প্রতি বছর নৈহাটির বড়মার পুজো দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। রবিবার, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সেই পুজোর খুঁটিপুজো সম্পন্ন হল। আর সেই অনুষ্ঠান থেকেই ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর স্পষ্ট বক্তব্য, বড়মার কাছে কেউ ভিআইপি নন, সবাই সমান ভক্ত।

প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুজোর দিন বড়মার পুজোর কাঠামো পুজো ও খুঁটিপুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অর্জুন সিং জানান, তিনিও ব্যারিকেডের বাইরে দাঁড়িয়েই পুজো দেখেছেন। তাঁর কথায়, “মায়ের কাছে কেউ ভিআইপি হয় না। মায়ের কাছে সবাই ভক্ত। প্রত্যেকেরই যাওয়া উচিত।”

বড়মার পুজোয় ভক্তদের সমানাধিকার নিশ্চিত করার বার্তা দিয়ে ভিআইপি সংস্কৃতি বন্ধ করার পক্ষেও সওয়াল করেন পরিবহণমন্ত্রী। তাঁর মতে, মায়ের দর্শনের ক্ষেত্রে আলাদা কোনও মর্যাদা নয়, ভক্তিরই গুরুত্ব থাকা উচিত।

এদিনের খুঁটিপুজোর অনুষ্ঠানে অর্জুন সিংয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ এবং মন্দির কমিটির সদস্যরা। বড়মার পুজোকে ঘিরে ভক্তদের উন্মাদনার মধ্যেই মন্ত্রীর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top