‘বন্দেমাতরম’-কে সমমর্যাদা দিতে সংসদে সংশোধনী বিল, আজ পেশ করবেন অমিত শাহ



‘বন্দেমাতরম’-কে সমমর্যাদা দিতে সংসদে সংশোধনী বিল, আজ পেশ করবেন অমিত শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-কে আরও শক্তিশালী আইনি সুরক্ষার আওতায় আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর মতোই ‘বন্দেমাতরম’-এর সম্মান রক্ষার লক্ষ্যে ‘জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন’-এ সংশোধনের প্রস্তাব সংসদে আনা হচ্ছে। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংশোধনী বিল পেশ করবেন।

সংসদের কার্যসূচি অনুযায়ী, রাজ্যসভায় ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল’ উপস্থাপন করা হবে। এই বিলের মাধ্যমে বিদ্যমান আইনে পরিবর্তন এনে ‘বন্দেমাতরম’-কেও জাতীয় সঙ্গীতের মতো একই ধরনের আইনি সুরক্ষার আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে।

জানা গিয়েছে, গত মে মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সংশোধনী প্রস্তাবে অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এবার সংসদে বিলটি আনা হচ্ছে।

কেন্দ্রের দাবি, সংশোধিত আইন কার্যকর হলে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দেমাতরম’-ও জাতীয় সম্মানের প্রতীক হিসেবে একই ধরনের আইনি সুরক্ষা পাবে। বিলটি সংসদে পেশ হওয়ার পর তা নিয়ে আলোচনা এবং পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top