বাংলায় পালাবদল, পদত্যাগের ঢেউ প্রশাসনে

বাংলায় পালাবদল, পদত্যাগের ঢেউ প্রশাসনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য –  বাংলার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের পর প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে পদত্যাগের পর্ব। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, আর তার পরপরই তৃণমূল কংগ্রেসের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একাধিক ব্যক্তিত্ব একে একে সরে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার সকালে প্রথম ধাক্কা আসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে। আইনজীবী কিশোর দত্ত নিজের পদত্যাগপত্র রাজ্যপাল আর এন রবির কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে।
এরপরই প্রশাসনিক মহলে আরও চাঞ্চল্য ছড়ায় অবসরপ্রাপ্ত দুই শীর্ষ আমলার পদত্যাগের খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবারই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, এই দুই আমলাই অতীতে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন এবং অবসরের পর তাঁদের অভিজ্ঞতার মূল্যায়ন হিসেবে মুখ্য উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছিল।
অন্যদিকে, আরেকটি সূত্র দাবি করছে যে একই দিনে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকেও ইস্তফা দিয়েছেন প্রাক্তন আমলা মনোজ পন্থ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নবান্নের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগামী ৯ মে শপথ গ্রহণের মাধ্যমে বাংলার শাসনভার গ্রহণ করবে গেরুয়া শিবির। সেই প্রেক্ষাপটে প্রশাসনের এই ধারাবাহিক পদত্যাগ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top