বাস পরিষেবা ঢেলে সাজাতে পরিবহণ দফতরের পরপর বৈঠক! STU-এর আর্থিক অবস্থা থেকে FASTag সমস্যা, একাধিক বিষয়ে আলোচনা

বাস পরিষেবা ঢেলে সাজাতে পরিবহণ দফতরের পরপর বৈঠক! STU-এর আর্থিক অবস্থা থেকে FASTag সমস্যা, একাধিক বিষয়ে আলোচনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের বাস পরিষেবাকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করল পশ্চিমবঙ্গের পরিবহণ দফতর। ময়দান টেন্ট অফিসে আয়োজিত বৈঠকে পাঁচটি স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (STU)-এর আধিকারিক এবং বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিবহণমন্ত্রী একাধিক বিষয়ে আলোচনা করেন।

প্রথম বৈঠকে মূলত পাঁচটি STU-এর আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা, যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং সংস্থাগুলির পরিচালনগত দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আয় বৃদ্ধির লক্ষ্যে STU-এর হাতে থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার, PPP মডেলে সম্পদ কাজে লাগানোর সম্ভাবনা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পুরনো যানবাহন ও অন্যান্য সম্পদ স্ক্র্যাপ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এর পরেই বেসরকারি বাস মালিক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক হয়। সেখানে রাজ্যের বিভিন্ন রুটে চলাচলকারী State Carriage বাসগুলির নানা সমস্যা তুলে ধরেন মালিকরা। বিভিন্ন টোল প্লাজায় টোলের পরিমাণ, অনলাইনে টোল মেটানো এবং FASTag ব্যবহারের ক্ষেত্রে সমস্যার পাশাপাশি অতিরিক্ত খরচের অভিযোগও জানান তাঁরা।

বাস মালিকদের তরফে পুলিশের হয়রানি বন্ধের দাবিও ওঠে। নির্বাচনী কাজে রিকুইজিশন করা বাসের বকেয়া টাকা দ্রুত মেটানো এবং বকেয়া Motor Vehicles Tax-এর উপর আরোপিত জরিমানা মকুবের দাবিও জানানো হয়। ফলে সরকারি পরিবহণ সংস্থার আর্থিক সংস্কার থেকে শুরু করে বেসরকারি বাস মালিকদের সমস্যা—দুই দিকেই সমাধানের পথ খুঁজতেই এই বৈঠকগুলি হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top