ভোট প্রচারে বাংলায় রাহুল গান্ধী, তাপস রায়ের পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে

ভোট প্রচারে বাংলায় রাহুল গান্ধী, তাপস রায়ের পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বিধানসভা নির্বাচনের আবহে শনিবার বাংলায় ভোট প্রচারে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর একদিনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সভা। প্রথমে হুগলির শ্রীরামপুরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার-সহ জেলার প্রার্থীদের নিয়ে সভা করবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে কলকাতার শহিদ মিনারের জনসভায় যোগ দেবেন রাহুল। শেষ সভা হবে মেটিয়াবুরুজে।
এই সফরের আগেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বিজেপি প্রার্থী তাপস রায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। মানিকতলার বিজেপি প্রার্থী দাবি করেন, লন্ডন কোর্ট নাকি জানিয়েছে নীরব মোদির ব্যাঙ্ক গ্যারান্টারে সই রয়েছে রাহুল গান্ধীর। তিনি আরও কটাক্ষ করে লেখেন, “ডাকাত আবার চৌকিদারকে চোর বলছে!”
তবে এই দাবি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনে তাপস রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে রাজ্যে কংগ্রেসের দুই রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ কলকাতায় এসে দাবি করেন, এই নির্বাচনে কংগ্রেস গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে। তাঁদের বক্তব্য, দীর্ঘ ২০ বছর পর কংগ্রেস একা লড়াই করছে এবং এবার রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে দলটি।
প্রমোদ তিওয়ারি বলেন, বাংলার রাজনৈতিক ইতিহাসে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এবারও দল প্রভাব ফেলবে। একইসঙ্গে তিনি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কেন্দ্র নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ, আর রাজ্যে তৃণমূল দুর্নীতি ও হিংসাকে প্রশ্রয় দিচ্ছে।
অন্যদিকে অখিলেশ প্রসাদ সিং বলেন, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পক্ষেত্র পিছিয়ে পড়েছে। তাঁর দাবি, কংগ্রেস ছাড়া বাংলায় কোনও স্থায়ী সরকার গঠন সম্ভব নয় এবং ভবিষ্যতের রাজনীতিতে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সব মিলিয়ে রাহুল গান্ধীর প্রচার সফরের আগে বাংলার রাজনৈতিক ময়দান কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top