১৫ জুন থেকে শুরু জন কল্যাণ শিবির, এক ছাদের নীচে মিলবে একাধিক সরকারি পরিষেবা

১৫ জুন থেকে শুরু জন কল্যাণ শিবির, এক ছাদের নীচে মিলবে একাধিক সরকারি পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে ১৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে আয়োজিত হতে চলেছে ‘জন কল্যাণ শিবির’। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে নাগরিকরা এক জায়গাতেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ, নতুন আবেদন, নথি যাচাই এবং অভিযোগ জানানোর সুযোগ পাবেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ স্থাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে সাধারণ মানুষকে আর বিভিন্ন সরকারি দপ্তরে বারবার ঘুরতে হবে না। একাধিক পরিষেবা একই ছাদের নীচে পাওয়ার সুযোগ মিলবে এই শিবিরে।

প্রশাসনের দাবি, জন কল্যাণ শিবির একটি ‘সিঙ্গল উইন্ডো আউটরিচ প্রোগ্রাম’ হিসেবে কাজ করবে। অর্থাৎ, নাগরিকরা বিভিন্ন প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় নথিপত্র যাচাই করাতে পারবেন এবং যোগ্যতার ভিত্তিতে দ্রুত পরিষেবাও পেতে পারবেন।

শুধু পরিষেবা প্রদান নয়, এই শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও। কোনও সরকারি প্রকল্পে বঞ্চনা, অনিয়ম বা পরিষেবা সংক্রান্ত সমস্যা থাকলে তা সরাসরি প্রশাসনের কাছে জানাতে পারবেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অভিযোগের প্রাথমিক সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রশাসনের মতে, সরকারি প্রকল্প এবং প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে যে দূরত্ব অনেক সময় তৈরি হয়, তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে সরকারি সুবিধা ও পরিষেবা পান, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি মহলের আশা, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা আরও বাড়বে এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top