২৪ থেকে ২৭ জুলাই হাওড়ায় ৬০ ঘণ্টার ব্লক, একাধিক লোকাল ট্রেন বাতিল

২৪ থেকে ২৭ জুলাই হাওড়ায় ৬০ ঘণ্টার ব্লক, একাধিক লোকাল ট্রেন বাতিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া: যাত্রীপরিষেবা উন্নয়ন এবং স্টেশনের পরিকাঠামো আধুনিকীকরণের কাজের জন্য হাওড়া স্টেশনে ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং ব্লক নেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে হাওড়া লিংক কেবিনে কমিশনিংয়ের কাজ চলবে এবং ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতিও সম্পন্ন করা হবে। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ও স্টেশনেও পরিবর্তন আনা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। ফলে ওই সময়ের মধ্যে হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়বে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ব্লকের কারণে যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল— ৩৮৮০১ হাওড়া–মেদিনীপুর গ্যালোপিং লোকাল, ৩৮৭০৩ হাওড়া–খড়্গপুর লোকাল, ৩৮৮০৩ হাওড়া–মেদিনীপুর লোকাল, ৩৮৭০৫ হাওড়া–খড়্গপুর লোকাল, ৩৮৯০৩ হাওড়া–আমতা লোকাল, ৩৮৮০৫ হাওড়া–মেদিনীপুর লোকাল, ৩৮৩০২ মেচেদা–হাওড়া লোকাল, ৩৮৪০২ পাঁশকুড়া–হাওড়া লোকাল, ৩৮৮০২ মেদিনীপুর–হাওড়া লোকাল, ৩৮৭০২ খড়্গপুর–হাওড়া লোকাল, ৩৮৮০৮ মেদিনীপুর–হাওড়া গ্যালোপিং লোকাল, ৩৮৭০৬ খড়্গপুর–হাওড়া লোকাল, ৩৮৯০৪ আমতা–হাওড়া লোকাল এবং ৩৮৮২২ মেদিনীপুর–হাওড়া গ্যালোপিং লোকাল।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, ভ্রমণের আগে সংশ্লিষ্ট ট্রেনের বর্তমান অবস্থান ও সময়সূচি যাচাই করে তবেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top