৩১ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড জমা দিতে হবে, নির্দেশ রাজ্যের

৩১ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড জমা দিতে হবে, নির্দেশ রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা:

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) আওতাভুক্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। তাঁদের নিজেদের অথবা নির্ভরশীল পরিবারের সদস্যদের নামে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তা জমা দিতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্ড জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্যের অর্থ দফতর।

শুক্রবার, ৯ অক্টোবর অর্থ দফতরের মেডিক্যাল সেলের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, WBHS-এর আওতায় থাকা কিছু সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের কাছে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড রয়েছে বলে সরকারের নজরে এসেছে। একই সঙ্গে একাধিক স্বাস্থ্য প্রকল্পের সুবিধা গ্রহণের বিষয়টি এড়াতেই এই পদক্ষেপ বলে নির্দেশিকার প্রেক্ষিতে মনে করা হচ্ছে।

কার্ড জমা দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট বয়ানে ঘোষণাপত্রও জমা দিতে হবে সংশ্লিষ্টদের। সেই ঘোষণাপত্রের সঙ্গে কার্ড জমা দেওয়ার প্রমাণপত্র বা স্বীকৃতিপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। সরকারি কর্মীদের সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে এবং পেনশনভোগীদের WBHS সংক্রান্ত দাবি জমা দেওয়ার নির্ধারিত অফিসে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

তবে এই নির্দেশ মূলত তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাঁরা WBHS-এর আওতায় রয়েছেন এবং নিজের বা নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসাথী কিংবা আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন বা আগে পেয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে WBHS-এর চিকিৎসা সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হতে পারে। সরকারি কর্মীদের ক্ষেত্রে বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপের কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top