গোলপার্ক কাণ্ডে আরও গ্রেফতার, মোট আটক ১৯

গোলপার্ক কাণ্ডে আরও গ্রেফতার, মোট আটক ১৯

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – গোলপার্কে রবিবারের ভয়াবহ গন্ডগোলের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এর ফলে তাণ্ডব, বোমাবাজি ও গুলি চলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে আটক করা হল। পুলিশ সূত্রে খবর, নতুন করে গ্রেফতার হওয়া দু’জনের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
রবিবার সন্ধ্যায় গোলপার্ক এলাকায় আচমকাই অশান্তি ছড়িয়ে পড়ে। একাধিক জায়গায় ভাঙচুর, বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
ঘটনার পর থেকেই শুরু হয় চিরুনি তল্লাশি। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং গোপন সূত্রের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করে একের পর এক গ্রেফতারি চালাচ্ছে পুলিশ। আগেই ১৭ জনকে আটক করা হয়েছিল, রবিবার রাতে আরও দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ এবং কোনও বড়সড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস সম্পর্কেও তদন্ত চলছে।
এলাকায় এখনও পুলিশি নজরদারি জারি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে টহল। গোলপার্ক কাণ্ডে জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট করেছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top