রাজ্য – পুলওয়ামা হামলার কালো দিনটি স্মরণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের এই দিনটি দেশবাসীর কাছে গভীর বেদনার এবং সাহসী সিআরপিএফ জওয়ানদের ত্যাগের প্রতীক।
মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, “২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামায় নিহত সাহসী সিআরপিএফ জওয়ানদের আমরা শ্রদ্ধা জানাই।”



















