চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই তৎপর কমিশন, বাংলায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই তৎপর কমিশন, বাংলায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরই আর সময় নষ্ট করেনি নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রস্তুতি জোরদার করেছে কমিশন। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, আগামী ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় আসবে। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যে নিরাপত্তা বলয় আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভোটের দিন ঘোষণার আগেই সোমবার নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করাই কমিশনের প্রধান লক্ষ্য বলে সূত্রের খবর। এদিন আধাসামরিক বাহিনীর কর্তাদের সঙ্গেও আলাদা করে আলোচনা হবে।
জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কমিশনের প্রতিনিধি দল ভার্চুয়াল বৈঠক করবে। সকালের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপিরা। বিকেলের বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসাররা। পাশাপাশি আধাসামরিক বাহিনী বা সিএপিএফ-এর নোডাল অফিসারদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।
সূত্রের খবর, রাজ্যে মোট কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কোন কোন জেলায় কীভাবে বাহিনী বণ্টন হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে কঠোরভাবে বজায় রাখা হবে— সেই সব বিষয়েই বিস্তারিত আলোচনা হতে পারে। ভোট ঘোষণার আগেই প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা কৌশল চূড়ান্ত করতে চাইছে নির্বাচন কমিশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top