আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব, এক ধাক্কায় বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব, এক ধাক্কায় বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আবারও বাড়ল রান্নাঘরের খরচ। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে এক ধাক্কায় বাড়ানো হল গৃহস্থালি ও বাণিজ্যিক—দু’ধরনের এলপিজি সিলিন্ডারের দাম। শনিবার ঘোষিত এই সিদ্ধান্তের ফলে সাধারণ পরিবারের মাসিক ব্যয়ে বাড়তি চাপ পড়তে চলেছে।
নতুন ঘোষণার অনুযায়ী, ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৬০ টাকা বেড়েছে। ফলে এখন এই সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। এতদিন এর দাম ছিল ৮৭৯ টাকা। অর্থাৎ এক ধাক্কায় রান্নার গ্যাসের খরচ ৬০ টাকা বেড়ে গেল।
শুধু গৃহস্থালি গ্যাস নয়, বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। আগে যেখানে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা, এখন তা বেড়ে হয়েছে ১,৯৯০ টাকা।
উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র পাঁচ দিন আগেই অর্থাৎ ১ মার্চ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় গৃহস্থালি গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও এবার একসঙ্গে দুই ধরনের গ্যাসের দামই বাড়ানো হল।
এরই মধ্যে পেট্রোলিয়াম মন্ত্রক একটি পুরনো নিয়মও ফের চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, গৃহস্থরা ২১ দিনের মধ্যে একটি মাত্র এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার জেরেই এই দামবৃদ্ধি। ইরান, আমেরিকা ও ইজ়রায়েলের সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণ ব্যাহত হয়েছে। উল্লেখ্য, এই প্রণালী দিয়েই বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল পরিবহণ করা হয়।
ভারত সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত দেশের চাহিদা মেটানোর মতো জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি সরবরাহ বজায় রাখতে রাশিয়া ভারতকে জ্বালানি দেওয়ার আশ্বাস দিয়েছে। অন্যদিকে আমেরিকাও শর্তসাপেক্ষে এক মাসের জন্য রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছে ভারতকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top