বিনোদন – প্রবীণ টলিউড অভিনেতা তমাল রায় চৌধুরী সোমবার ভোরে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র ও থিয়েটার জগতে শোকের ছায়া নেমে এসেছে।
তমাল রায় চৌধুরী বহু বছর ধরে বাংলা সিনেমা, টেলিভিশন ধারাবাহিক এবং নাট্য মঞ্চে অভিনয় করেছেন। অভিনয়ের জগতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয় তাঁকে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করেছিল। বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের অনেকেই তাঁকে এক নিখুঁত অভিনেতা হিসেবে শ্রদ্ধা জানাচ্ছেন।



















