শিয়ালদহ ডিভিশনে যাত্রী সুবিধা বৃদ্ধিতে নতুন ট্রেন পরিষেবা ও সময়সূচি

শিয়ালদহ ডিভিশনে যাত্রী সুবিধা বৃদ্ধিতে নতুন ট্রেন পরিষেবা ও সময়সূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর এসেছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ও উপনগরীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে পূর্ব রেল শিয়ালদহ ডিভিশন ইএমইউ পরিষেবা সম্প্রসারণ এবং নতুন পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও আরামদায়ক হবে।
দীর্ঘদিন ধরে শিয়ালদহ-গেদে এবং গেদে-মাঝেরহাট শাখায় প্রতিদিন নিত্যযাত্রীদের উন্নত যোগাযোগের জন্য দাবি আসছিল। এবার সেই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, ১৬ মার্চ থেকে শিয়ালদহ ডিভিশনে পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত এবং সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করা হবে। এর মধ্যে ৩১২২৭ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল ট্রেনটি গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে সকাল ০৯:২৮ টায় ছেড়ে দুপুর ১২:০৭ টায় গেদে পৌঁছাবে। ৩১২২৬ এখন ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল ট্রেন হিসেবে গেদে থেকে সকাল ০৮:২৬ টায় ছেড়ে ১০:৫৭ টায় শিয়ালদহ পৌঁছাবে। ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল ট্রেনের সময় ১৬:৫০ টায় নির্ধারণ করা হয়েছে এবং গেদে পর্যন্ত বাড়িয়ে ৩১৯৩৩ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে চালানো হবে।
এছাড়াও, গেদে-মাঝেরহাট সরাসরি পরিষেবায় ক্রস-সেকশনাল যাত্রার প্রয়োজন বিবেচনা করে গেদে-রানাঘাট এবং নৈহাটি-মাঝেরহাট পরিষেবাকে একত্রিত করে নতুন পরিষেবা চালু করা হয়েছে। ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল ট্রেন গেদে থেকে ১৬:১৫ টায় ছেড়ে ১৯:২৮ টায় মাঝেরহাট পৌঁছাবে। সন্ধ্যার ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন শিয়ালদহ থেকে ১৬:৩০ টায় ছাড়বে, যাতে ব্যস্ত সময়ে চলাচল আরও সহজ হয়।
রানাঘাট-গেদে ইএমইউ স্পেশাল ট্রেনের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ৩১৭৬১ আপ ট্রেন রানাঘাট থেকে ০৭:০৫ টায় ছেড়ে ০৭:৫৭ টায় গেদে পৌঁছাবে। ৩১৭৬২ ডাউন গেদে-রানাঘাট ট্রেন গেদে থেকে ১৩:০০ টায় ছেড়ে ১৩:৫৫ টায় রানাঘাট পৌঁছাবে। ৩১৭৬৪ ডাউন গেদে-রানাঘাট স্পেশাল ট্রেন গেদে থেকে রাত ২০:২৫ টায় ছেড়ে ২১:২১ টায় রানাঘাটে পৌঁছাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top