হানিমুনে রোমান্টিক মুহূর্ত, ভাইরাল বিজয়-রশ্মিকার নতুন ছবি

হানিমুনে রোমান্টিক মুহূর্ত, ভাইরাল বিজয়-রশ্মিকার নতুন ছবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – সবুজে ঘেরা শান্ত পরিবেশ, সিঁড়ির ধারে দাঁড়িয়ে নবদম্পতি—একেবারে সিনেমার দৃশ্য যেন বাস্তবে ধরা দিয়েছে। ফ্লোরাল পোশাকে হাসিমুখে Rashmika Mandanna জড়িয়ে ধরেছেন Vijay Deverakonda-কে, আর তিনিও দু’হাত বাড়িয়ে কাছে টেনে নিয়েছেন স্ত্রীকে। এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়েছে।
জমকালো বিয়ের পর এখন হানিমুনে মগ্ন Rashmika Mandanna ও Vijay Deverakonda। উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শেষ করে তাঁরা পাড়ি দিয়েছেন থাইল্যান্ডের জনপ্রিয় দ্বীপ Koh Samui-এ, যেখানে নিরিবিলি ও ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। তাঁদের একটি রোমান্টিক ছবি সামনে আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, তাঁরা একটি ব্যক্তিগত এয়ারবিএনবি ভিলায় থাকছিলেন, যেখান থেকে সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায়। বড়সড় রিসর্টের পরিবর্তে নিরিবিলি পরিবেশেই হানিমুন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি। তাঁদের পছন্দের জায়গাটিও নাকি এমন, যা তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই—শান্ত, আরামদায়ক এবং নিজের মতো করে সময় কাটানোর উপযোগী।
গত ২৬ ফেব্রুয়ারি Udaipur-এ বিয়ে হয় এই তারকা জুটির। এরপর ৪ মার্চ Hyderabad-এ ছিল রিসেপশন। বিয়ের আনন্দ ভাগ করে নিতে দেশের বিভিন্ন প্রান্তে মিষ্টি পাঠিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় জানান, তাঁদের যাত্রায় দেশবাসী সবসময় সঙ্গী ছিল, তাই এই খুশিও সবার সঙ্গে ভাগ করে নিতে চান।
১ মার্চ থেকে দেশজুড়ে বিভিন্ন শহরে ট্রাকে করে মিষ্টি বিতরণ করা হয় এবং বহু মন্দিরে অন্নদানও করেন নবদম্পতি। হায়দরাবাদ, দিল্লি, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, কোচি, ভাইজ্যাক ও চেন্নাই-সহ একাধিক শহরে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
বিয়ের আনন্দে ভক্তদেরও শামিল করার এই উদ্যোগ ইতিমধ্যেই অনুরাগীদের মন জয় করেছে। আর এখন হানিমুনের নতুন ছবি ভাইরাল হওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে Rashmika Mandanna ও Vijay Deverakonda। খুব শিগগিরই তাঁরা কাজে ফিরবেন বলে মনে করা হচ্ছে, তবে আপাতত দু’জনেই একান্ত সময় উপভোগ করছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top