সুজাপুরে আজহারউদ্দিনের রোড শো-তে উচ্ছ্বাস, গাজোলে নাকা তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার

সুজাপুরে আজহারউদ্দিনের রোড শো-তে উচ্ছ্বাস, গাজোলে নাকা তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – মালদার সুজাপুর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে এসে নজর কাড়লেন মোহাম্মদ আজহারউদ্দিন। তেলেঙ্গানা সরকারের মন্ত্রী তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এদিন কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানের সমর্থনে জালালপুর থেকে রোড শো শুরু করেন। প্রার্থীকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে জালালপুর থেকে ধাবার মোড় পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করেন তিনি। রাস্তাজুড়ে উৎসাহী মানুষের ভিড় গোটা কর্মসূচিকে যেন উৎসবের রূপ দেয়।
রোড শো চলাকালীন বহু মানুষ এগিয়ে এসে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। কেউ ব্যাট বাড়িয়ে দেন, কেউ আবার বিভিন্ন সামগ্রীতে অটোগ্রাফ নেন। তাকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস। এদিনের প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি উপস্থিত ভোটারদের কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান এবং সুজাপুর কেন্দ্রের প্রার্থী আব্দুল হান্নানকে জয়ী করার আবেদন জানান।
অন্যদিকে নির্বাচনের আগে কড়া নজরদারির অংশ হিসেবে নাকা তল্লাশিতে বড় সাফল্য মিলেছে। মালদার গাজোল থানার অন্তর্গত শালবনা মোড় এলাকায় এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। তল্লাশির সময় ওই ব্যক্তির কাছে থাকা টাকার কোনও বৈধ প্রমাণ না মেলায় তা বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া এই টাকার উৎস এবং উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের মুখে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top