সিপিএম প্রার্থী সুমিত্র অধিকারী এবং মাকসুদা খাতুন দুজনেই তাদের মনোনয়ন পেশ করেন আজ।

সিপিএম প্রার্থী সুমিত্র অধিকারী এবং মাকসুদা খাতুন দুজনেই তাদের মনোনয়ন পেশ করেন আজ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাওড়া ,১১ই এপ্রিল ; হাওড়া ও উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীরা সুমিত্র অধিকারী এবং মাকসুদা খাতুন দুজনেই তাদের মনোনয়ন পেশ করেন আজ। বৃহস্পতিবার সকালে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে তারা জড়লা শাসকের অফিসে আসেন। এবং মনোনয়নপত্র জমা দেন। ওই প্রার্থীরা জানিয়েছেন, তারা জয়ের ব্যপারে যথেষ্ট আশাবাদী। কারণ বামপন্থীরা মানুষের মূল যে সমস্যা অর্থাৎ রুটি রুজি মাকান কৃষক সমস্যা এবং শিল্প ছাড়াও সাম্প্রদায়িকতা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করছেন। এছাড়া কমরেডরা বুথ দখল এবং ছাপ্পা ভোট রুখতে বুথে বুথে ব্যারিকেড তৈরি করতে প্রস্তুত। এর জন্যে তারা গ্রামে গঞ্জে এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মীদের সংগঠিত করছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top