প্রচারে বেরিয়ে স্তুপ করে রাখা বেআইনী কয়লা খাদানে অভিযান চালালেন বাবুল সুপ্রিয়।

প্রচারে বেরিয়ে স্তুপ করে রাখা বেআইনী কয়লা খাদানে অভিযান চালালেন বাবুল সুপ্রিয়।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল ,১২ ই এপ্রিল ; প্রচারে বেরিয়ে স্তুপ করে রাখা বেআইনী কয়লা খাদানে অভিযান চালালেন বাবুল সুপ্রিয়। শুক্রবার দুপুরে বারাবনীর বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন তিনি। আর এই ভোট প্রচারের মাঝেই কাঁটাপাহাড়ি কালিকমলি এলাকায় খবর পান প্রচুর পরিমানে বেআইনি কয়লা মজুত আছে। সেখান থেকেই লরিতে কয়লা লোডিং হয়। বাবুল সুপ্রিয় প্রচারের দলবল নিয়ে সেখানেই গিয়ে উপস্থিত হন। ততক্ষনে কয়লা চোরেরা পালিয়েছে। বাবুল দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছেও জানতে চান, এসব ঘটনা কারা ঘটাচ্ছে। যদিও উত্তর মেলেনি পুলিশের কাছে। বাবুল সুপ্রিয় সরাসরি বারাবনী ব্লক সভাপতি অসিত সিংয়ের নাম করেই বলেন এই বেআইনী খাদান গুলি তিনি চালাচ্ছেন। অন্যদিকে এদিনের প্রচারে বারবনীর গৌরাঙ্গী এলাকায় চৌকিদার চোর হ্যায় লেখা বহু পোষ্টার দেখা যায়। বিজেপি কর্মীরা সেগুলি ছিঁড়ে দেয়। পুঁচড়া এলাকায় পানীয় জলের জন্য বাসিন্দাদের বিক্ষোভে মুখে পড়েন বাবুল সুপ্রিয়
আসানসোল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top