তৃণমূলের উপপ্রধানকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

তৃণমূলের উপপ্রধানকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, আসানসোল , ১৩ই এপ্রিল :বারাবনীতে তৃণমূলের উপপ্রধানকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বারাবনীর মাজিয়াড়াতে বাবুল সুপ্রিয়ের র‍্যালি চলাকালীন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বারাবনীর উপপ্রধান জিতেন্দ্র কুমার। তাকে হাতের সামনে পেয়ে তারই গাড়িতে লাগানো দলীয় পতাকার পাইপ খুলে মারধর করা হয়। মাথায় গভীর আঘাত লাগে জিতেন্দ্র কুমারের।৷ তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। হাসপাতালে পৌছান মেয়র জিতেন্দ্র তেওয়ারি, জেলা সভাপতি ভি শিবদাশন দাশু, কর্নেল দীপ্তাংশু চৌধুরি। মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন বাবুল সুপ্রিয় কাপুরুষ তাই এতজন মিলে একজনকে মারধর করেছে। পাশাপাশি মেয়র বাবুল সুপ্রিয়কে আসানসোলের ১ নম্বর কয়লা মাফিয়া বলেও কটাক্ষ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top