আজ থেকেই শুরু ডিজিটাল জনগণনার ‘সেল্ফ এনুমারেশন’! ১০ মিনিটে অনলাইনে ফর্ম, ছাত্র-ছাত্রীরাও থাকছে গুরুত্বপূর্ণ ভূমিকায়

আজ থেকেই শুরু ডিজিটাল জনগণনার ‘সেল্ফ এনুমারেশন’! ১০ মিনিটে অনলাইনে ফর্ম, ছাত্র-ছাত্রীরাও থাকছে গুরুত্বপূর্ণ ভূমিকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram





রাজ্য – আজ, ১ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনার প্রথম ধাপ ‘সেল্ফ এনুমারেশন’ বা স্ব-সুমারি। এবার নাগরিকরা বাড়িতে বসেই অনলাইনে মাত্র ১০ মিনিটে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। এই পর্যায় চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

কলকাতায় এই কর্মসূচিকে সফল করতে প্রায় ৭০০টি সরকারি ও সরকার-পোষিত এবং ৩০০টি বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে। প্রতিটি শ্রেণিতে একজন করে ‘সেন্সাস প্রিফেক্ট’ নিয়োগ করা হচ্ছে, যাঁরা নিজেদের পরিবারের পাশাপাশি আরও অন্তত ১০টি পরিবারকে অনলাইনে স্ব-সুমারিতে অংশ নিতে উৎসাহিত করবেন।

এই ধাপে অনলাইনে মোট ৩৪টি প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি ও পরিবারের তথ্য জমা দিতে হবে। আবেদন সম্পূর্ণ হলে আবেদনকারীর মোবাইল বা ই-মেলে ১১ সংখ্যার একটি ‘SEID’ নম্বর পাঠানো হবে। ভবিষ্যতে বাড়িতে গণনাকর্মীরা এলে এই নম্বর দেখাতে হবে, তাই সেটি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, শহরের প্রায় ৫৫ লক্ষ মানুষের মধ্যে ২৫ থেকে ৩০ লক্ষ নাগরিককে এই ডিজিটাল জনগণনার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এই কাজে কলকাতায় ৮,২০০ জন এনুমারেটর এবং ১,৪০০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ‘ফিল্ড এনুমারেশন’ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে জনসংখ্যার বিস্তারিত গণনা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top