হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া বার্তা, ফের তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া বার্তা, ফের তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দেওয়া হতে পারে বলে সম্প্রতি দাবি করেছিল আমেরিকা। তবে সেই জল্পনায় বুধবার কার্যত জল ঢেলে দিল ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

ইরানের এই কড়া অবস্থানের পর ফের তেহরানকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া এই অচলাবস্থা বিশ্ব জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top