সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা! প্রধান বিচারপতি সূর্য কান্তকে ব্যক্তিগত মন্তব্য, এজলাস থেকে বের করে দেওয়া হল আইনজীবীকে

সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা! প্রধান বিচারপতি সূর্য কান্তকে ব্যক্তিগত মন্তব্য, এজলাস থেকে বের করে দেওয়া হল আইনজীবীকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


জাতীয় —

সুপ্রিম কোর্টের এজলাসে নজিরবিহীন পরিস্থিতি। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে উদ্দেশ্য করে আপত্তিকর ও ব্যক্তিগত মন্তব্য করার অভিযোগে এক আইনজীবীকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হল। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহানার বেঞ্চে একটি মামলার জরুরি শুনানির আবেদন জানাতে গিয়েই বিতর্কে জড়িয়ে পড়েন ওই আইনজীবী।

মামলা উল্লেখ করতে গিয়েই বিতর্কের সূত্রপাত

সোমবার মামলা মেনশন করার সময় নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করে দুপুর ২টো নাগাদ বিষয়টি এজলাসে উত্থাপন করেন ওই আইনজীবী। এজন্য তিনি ক্ষমাও প্রার্থনা করেন। পাশাপাশি তাঁর অভিযোগ, গত ২ নভেম্বর প্রধান বিচারপতির চেম্বারে মামলাটি উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও কোনও সাড়া পাননি।

আইনজীবীর দাবি, কোনও উত্তর না পাওয়ার কারণেই বাধ্য হয়ে এদিন সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আইনজীবীর বক্তব্যে আপত্তি বিচারপতির

আইনজীবীর বক্তব্যের ধরন নিয়ে আপত্তি জানান বিচারপতি ভি. মোহানা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আদালতে এই ধরনের বক্তব্য রাখা যায় না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে প্রধান বিচারপতি সূর্য কান্ত ওই আইনজীবীকে অপেক্ষা করতে বলেন।

তবে ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে ওই আইনজীবীর আপত্তিকর ও ব্যক্তিগত মন্তব্যের জেরে তাঁকে এজলাস থেকে বের করে দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের মতো দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে এমন ঘটনা ঘিরে আইনজীবী মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top