অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ় নোটিস কলকাতা হাইকোর্টের! ১৫ দিনের মধ্যে জবাব তলব, ‘মাথা নত করার ছেলে নই’ পাল্টা বার্তা সাংসদের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ় নোটিস কলকাতা হাইকোর্টের! ১৫ দিনের মধ্যে জবাব তলব, ‘মাথা নত করার ছেলে নই’ পাল্টা বার্তা সাংসদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিমবঙ্গ —

বিচারপতিদের একাংশকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ় নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দেন। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরেই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিষেক। তাঁর দাবি, জনপ্রতিনিধি হিসেবে বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন তোলার সাংবিধানিক অধিকার তাঁর রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তিনি ‘মাথা নত করার ছেলে নন’।

কীভাবে শুরু বিতর্ক?

আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সমাজমাধ্যম পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই সময় তাঁর কালীঘাটের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আনাগোনা এবং বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপর নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন অভিষেক।

সেই পোস্টে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে ‘নীরব দর্শক’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। সাংসদের ওই পোস্টের ভাষা ও বক্তব্য নিয়েই আপত্তি জানায় উচ্চ আদালত।

আদালত অবমাননার অভিযোগ

বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিষেকের ওই পোস্টে আদালত অবমাননা হয়েছে এবং জনপ্রতিনিধির এ ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। সেই প্রেক্ষিতেই তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে জানাতে হবে, কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না।

অন্যদিকে, অভিষেক নিজের বক্তব্যে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন। বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে বলেই দাবি তাঁর। ফলে আদালতের শো-কজ় নোটিস এবং সাংসদের পাল্টা অবস্থান ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top