প্রধানমন্ত্রী মোদিকে কুরুচিকর মন্তব্য করে পোস্ট, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুশান্ত বাগ

প্রধানমন্ত্রী মোদিকে কুরুচিকর মন্তব্য করে পোস্ট, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুশান্ত বাগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হুগলি —

সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের নেতা সুশান্ত বাগ। তিনি বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য। সিঙ্গুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে সমাজমাধ্যমে ‘কুলাঙ্গার প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি পোস্ট করেন সুশান্ত বাগ। সেখানে তিনি লেখেন, ‘যে সন্তান বাপের সম্পত্তি রক্ষা করতে পারে না তাকে বলা হয় কুলাঙ্গার সন্তান। আর যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে না, দেশকে বিক্রি করে, তাঁকে বলা হয় কুলাঙ্গার প্রধানমন্ত্রী।’

সুশান্ত বাগের ওই পোস্ট নজরে আসার পর বিজেপির পক্ষ থেকে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ এবং শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়।

,

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top