হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক রেখা পাত্র, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল! খাবারে সংক্রমণের আশঙ্কা

হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক রেখা পাত্র, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল! খাবারে সংক্রমণের আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও খবর।

শনিবার রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় রেখা পাত্রকে। সূত্রের খবর, সম্পূর্ণ অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। খাবারের কারণে সংক্রমণজনিত অসুস্থতা তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

হাসপাতালে বিধায়ককে দেখতে স্বাস্থ্যমন্ত্রী

রেখা পাত্রের অসুস্থতার খবর পেয়ে রবিবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায়। সেখানে তিনি জানান, আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন বিজেপি বিধায়ক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগের চেয়ে স্টেবল আছেন রেখা। খাবারে সংক্রমণজনিত রোগে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর সুস্থতা কামনা করি। আমরা ভারতীয় জনতা পার্টির সবাই আছি। ভগবান সাড়া দেবেন। এখন অনেকটাই ভালো আছেন রেখা পাত্র।”

পরীক্ষাগারে পাঠানো হয়েছে খাবারের নমুনা

খাবার থেকে সংক্রমণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, যে খাবারগুলি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, সেগুলির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে অসুস্থতার কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেখা পাত্র। আপাতত তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবরেই স্বস্তিতে রয়েছেন দলের নেতা-কর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top