তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ঋতব্রতর

তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ঋতব্রতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে আজ অনুষ্ঠিত হল শুনানি। সেখানে নতুন নথি পেশ করার দাবি জানায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। তবে সেই দাবিতে আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে মমতা শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান ঋতব্রত।

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পুরনো তথ্য তুলে ধরে ঋতব্রত জানান, ২২ জুন তাঁরা একটি বিশেষ অধিবেশন করেছিলেন। সেখানে অরূপ রায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। তাঁর দাবি, শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা পিটিশনটি ৩ জুনের পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। বর্তমানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভেঙে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস এবং মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস—এই দুই শিবির তৈরি হয়েছে।

অন্যদিকে, আজই ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগের সিদ্ধান্তকে আইনসম্মত নয় বলে উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, ”যেদিন স্পিকার বলবেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে উপস্থিত হব। এখন অবোধদের গোবধে আনন্দ নিয়ে তো কিছু বলা যায় না!”

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তাঁর মন্তব্য, ”কলকাতায় তো (উকিলের) কোর্ট পরতে হচ্ছে না। তবে এখানে (দিল্লিতে) ঠান্ডা আছে।” পাশাপাশি শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও কটাক্ষ করে ঋতব্রত বলেন, তাঁর ধারণা, আজকের পারফরম্যান্সের পর আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপো হয়তো আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মামলা লড়াবেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top