
নিউ ইয়র্ক: বিচ্ছেদ হচ্ছে আমাজন কর্তা জেফ বেজোসের। স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বেজোসের সম্পর্কের ইতি ঘোষণা হয়েছিল আগেই। তবে যে টাকা খোরপোষ দিতে হচ্ছে, তা শুনলে মাথায় হাত জড়ে যাবে। প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার ভারতীয় মুদ্রায় হিসেব করলে দাঁড়ায় প্রায় ২৬ হাজার কোটির বেশি। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক আদালত অর্থের এই পরিমাণ ঠিক করে দিয়েছেন।


















