এবার কাটমানি নেওয়ার অভিযোগ রাজ্যের মন্ত্রীর ছেলের বিরুদ্ধে

এবার কাটমানি নেওয়ার অভিযোগ রাজ্যের মন্ত্রীর ছেলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৯ ই জুলাই :এবার কাটমানি নেওয়ার অভিযোগ রাজ্যের মাননীয় মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার ছেলের বিরুদ্ধে। মন্ত্রী পুত্র বর্তমান জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদের বিরুদ্ধে এমনই অভিযোগ। জমির হেয়ারিং ও হীমঘর বানিয়ে দেওয়ার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছে বলে জানালেন অভিযোগকারী দুইজন। কাজ না করে দেওয়ায় নিজেদের পাওনা টাকা ফেরতের জন্য এদিন কলকাতা লেদার কমপ্লেক্স থানা লিখিত অভিযোগ দায়ের করেন দুই অভিযোগ কারি মনিরুল জামান মোল্লা ও লাল বাবু মোল্লা।

উল্লেখ্য ভাঙড়ের বৈরামপুর এলাকায় একটি জমির হেয়ারিং করিয়ে দেওয়ার নামে নিজের এক আত্মীয় মনিরুল জামান মোল্লা ওরফে পান্নার কাছ থেকে দুলক্ষ টাকা নেয় মোস্তাক আহমেদ। সময় চলে গেলেও কাজ করে দিতে না পারায় নিজের টাকা ফেরত পাওয়ার আশায় পুলিশের দারস্থ হয়েছেন পান্না। পাশাপাশি একটি হিমঘর করিয়ে দেওয়ার কথা বলে লালবাবু ওরফে আলতুর কাছ থেকে ৩ লক্ষ টাকা নেয় মোস্তাক আহমেদ। নিজেদের টাকা ফেরত পাওয়ার আশায় পুলিশের দারস্থ আলতু। আজ দুলক্ষ টাকা ফেরত দেবে বলেও জানায় আলতু। মোস্তাক আহমেদ এর সঙ্গে যোগাযোগ করা হলে এব্যাপারে তিনি কোন মন্তব্য করতে চাইনি। তবে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন মোস্তাক আহমেদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top