
নিজস্ব সংবাদদাতা,হাওড়া,৯ ই জুলাই :আজ বিশ্বকাপ সেমি ফাইনাল ম্যাচের আগে শীতলা মন্দিরে আয়োজন করা হলো বিশেষ হোম-যজ্ঞ সহকারে পুজো*।
আজকে ক্রিকেট বিশ্বকাপ সেমি ফাইনাল ম্যাচ খেলতে নামবে আমাদের দেশ। এই ম্যাচ জিতলে এর পরে বিশ্বকাপ ফাইনালে খেলবে ভারতীয় ক্রিকেট টিম। এই দেশ বরাবরই ধার্মিকতায় বিশ্বাসীদের দেশ। এখানে সাধারণ মানুষ যেকোনো গুরুত্বপূর্ণ কাজের আগে ধর্মীয় পূজা পাঠেই বিশ্বাস রাখেন। আর সেই কাজ শুরুর আগে ঈশ্বরকে প্রার্থনা করেন কাজের সফলতার জন্য। আজকের সেমি ফাইনাল ম্যাচের আগে সেই চিত্রই ধরা পড়লো দক্ষিণ হাওড়ার ভরপাড়ার শীতলা মন্দিরে। এখানে আজকে কিছু ক্রিকেট প্রেমী হোম-যজ্ঞ করলেন ভারতীয় ক্রিকেট দলের জন্য যাতে তারা আজকের ম্যাচে জিতে ফাইনালে ওঠে। এই হোমযজ্ঞ তে আবাল বৃদ্ধ বনিতার অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলে একজোট হয়ে প্রার্থনা করলেন ভারতীয় ক্রিকেট টিমের জন্য। বাচ্ছারা হাতে ভারতীয় তিরঙ্গা পতাকা আর হাতে ভারতীয় খেলোয়াড় দের পোস্টার নিয়ে এসেছিল। পুজোর উদ্যোক্তা অশোক সিং বলেন আমরা সব খেলাই পছন্দ করি কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের আলাদা দুর্বলতা আছে। তাই ভগবানের কাছে কামনা করি আজকের ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা খুব ভালো খেলুক আর বিজয়ী হোক।


















