
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৯ ই জুলাই :একই নাম্বারের দুটি গাড়ি কে আটক করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউট পোস্ট। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে পানিট্যাঙ্কি আউটপোস্ট থানার পুলিশরা শিলিগুড়ির প্রনামি মন্দির রোড এলাকায় অভিযান চালায় সে সময় ট্রাক দুটিকে আটক করে। একই সঙ্গে পুলিশের অভিযানের সময় একজন গাড়ির চালক পালিয়ে গেলেও কৃষ্ণা মন্ডল নামে এক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতের বিরুদ্ধে মামলা করে পুলিশ একই সঙ্গে অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে কে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে।



















