
নিজস্ব সংবাদদাতা,:দক্ষিণ চব্বিশ পরগনা,১০ ই জুলাই :দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত ঠাকুরপুকুর- মহেশতলা ব্লক এর আশুতি (এক )নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর থেকে ময়নাগড় যাওয়ার যে রাস্তা তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। বহুবার বহু রকম ভাবে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় আজ গ্রামবাসীরা পথ অবরোধ করে। তাদের দাবি বিভিন্ন সময়ে কখনো জেলা পরিষদের অধীনে, কখনো পঞ্চায়েতের অধীনে, আবার কখনো এমপি কোঠায় আপনাদের রাস্তা তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হলেও, আজ পর্যন্ত রাস্তা সঠিক ভাবে তৈরি করা হলো না। এ প্রসঙ্গে আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ কয়াল আমাদেরকে জানান ৮ তারিখ একটি ডেপুটেশন আমাদেরকে দেওয়া হয়েছিল এই রাস্তার ব্যাপারে। তাতে আমরা দের মাস সময় চেয়েছি। তার আগেই কি কারণে এই অবরোধ করা হলো। আশা করছি দেড় মাসের মধ্যে আমরা এই রাস্তাটি সম্পন্ন করতে পারব। অবরোধকারীদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েতের কোন আধিকারিক ঘটনাস্থলে এসে এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে চার ঘন্টা ধরে এখনো চলছে রাস্তা অবরোধ।



















