চুরি করতে এসে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চম্পট চোরের দল

চুরি করতে এসে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চম্পট চোরের দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১০ ই জুলাই :চুরি করতে এসে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চম্পট চোরের দল
চুরি করতে এসে কিছু না পেয়ে বাড়িতে আগুন লাগিয়ে পালাল দুষ্কৃতিরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বোলপুরের ৯ নম্বর ওয়ার্ডের স্কুলবাগান এলাকায় একটি বাড়িতে। সেই সময় বাড়ি কেউ ছিল না। খবর পেয়ে পুলিশ ও দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোলপুরের স্কুলবাগানের বাসিন্দা সুব্রত বিশ্বাস। প্রায় সময় বাড়িতে থাকেন না তারা। সেই সুযোগে এদিন রাতে বাড়ির দরজার দুটো তালা ভেঙে বাড়িতে চুরি করতে ঢোকে চোর। বাড়িতে তেমন কিছু না পেয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। দাউ দাউ আগুন জ্বলতে দেখে বেরিয়ে আসে প্রতিবেশিরা। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

 

এলাকার বাসিন্দা সঞ্জীব গুহরায় জানান, “প্রচন্ড আগুন লেগে গিয়েছে, প্রচন্ড ধুমো বেরোচ্ছে। তবে চোরেরা আগুন লাগিয়ে দিয়েছে নাকি শক সার্কিট থেকে আগুন লেগেছে সে বিষয়ে সঠিক ভাবে আমরা কিছু বলতে পারব না। দমকল বাহিনী ভেতরে গিয়েছে তারা যেটা বলবেন তদন্ত করে সেটাই আসল কথা। তবে চোরেরা যে বাড়ির ভিতরে ঢুকেছে সেটা নিশ্চিত। কারণ এতগুলি তালা ভাঙা রয়েছে।”

বোলপুরের মতো জনবহুল এলাকায় এমন ঘটনায় এলাকাবাসীদের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top