
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,১০ ই জুলাই :কাটমানি ইস্যুতে এবার নাম জোরালো দুর্গাপুরের তৃণমূলের প্রভাবশালী নেতা তথা মেয়র ইন কাউন্সিল এবং জেলার প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি প্রভাস চ্যাটার্জির। আজ সকালে দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ড এর অন্তর্গত হর্ষবর্ধন রোড সংলগ্ন হেলথ সেন্টার এর পাঁচিলে দুটি এবং পার্শ্ববর্তী পোস্ট অফিসের পোলে একটি প্রিন্টিং এর কালিতে ছাপা পোস্টার দেখতে পায় প্রাতঃভ্রমণে আশা স্থানীয় বাসিন্দারা। পোস্টার পড়ে বেনাচিতি পোস্ট অফিস সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডে। যেখানে লেখা আছে কোটি কোটি টাকার কাঠ মানি নেওয়া প্রভাত চ্যাটার্জী এবং তার সহচরদের নাম। নিচে তৃণমূল কর্মীবৃন্দ বলে পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তি চেয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এ ধরনের পোস্টার লাগিয়েছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলের শ্রমিক মহলে। কারণ আজ থেকে কেন্দ্রীয় সরকারের আ্যলয় স্টিল কারখানায় বিলগ্নীকরণ করার প্রতিবাদে টানা আন্দোলনের ডাক দিয়েছে প্রভাত চট্টোপাধ্যায় অনুগামী তৃণমূল শ্রমিক সংগঠন। যেখানে যোগ দিতে আসার কথা আছে তৃণমূলের রাজ্যসভার সদস্য দোলা সেনের। ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রভাত চট্টোপাধ্যায় জনান রাজনৈতিক ভাবে কোণঠাসা কিছু ব্যক্তি এমন ঘটনা ঘটাচ্ছে বিজেপি এবং সিপিএমের প্রচ্ছন্ন মদতে।



















