টাকা লোপাটের অভিযোগে তৃণমূলের প্রাক্তন মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ

টাকা লোপাটের অভিযোগে তৃণমূলের প্রাক্তন মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বনগাঁ,১০ ই জুলাই :টাকা লোপাটের অভিযোগে তৃণমূলের প্রাক্তন মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ রাস্তা অবরোধ গ্রামবাসীদেরl
বনগাঁর গোপালনগর ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অম্বরপুর গ্রামের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারের রিতা রায়ের বিরুদ্ধে। এলাকার মানুষের অভিযোগ গ্রামের কালী মন্দির , স্কুল , রাস্তার খাতা কলমে কাজ হয়ে টাকা তুলে নিলেও রাস্তায় একটি প্রাণী মাটির পড়েনি পুরো টাকাটা তুলে দিয়েছে মেম্বার ও তার সহযোগীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কাট মানি তুলেছে l পুকুর না কেটেও পুকুরের টাকা তুলে নেওয়ার অভিযোগ তোলে প্রাক্তন মেম্বারের রিতা রায় ও সুপারভাইজার অনুপ বিশ্বাসের বিরুদ্ধে l গ্রামের শতাধিক বাসিন্দা আজ প্রাক্তন পঞ্চায়েত মেম্বার রিতা রায়ের বাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবং ৪৬ লক্ষ টাকা ফেরানোর দাবি করে l বিক্ষোভ এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গোবরাপুর মামুদপুর সড়ক l অম্বররপুর এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য রিতা রায়ের স্বামী সুনীল রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে , সঠিক তদন্ত করুক l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top