বীরভূমের সদাইপুর থানার সাহাপুর থেকে উদ্ধার ৯৫ টি তাজা বোমা

বীরভূমের সদাইপুর থানার সাহাপুর থেকে উদ্ধার ৯৫ টি তাজা বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম ,১১ ই জুলাই :বীরভূমের সদাইপুর থানার সাহাপুর থেকে উদ্ধার ৯৫ টি তাজা বোমা*
গতকাল কাটমানি বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বীরভূমের সদাইপুর থানা এলাকার সাহাপুর গ্রাম। এনামুল হক ও তার লোকজন তার বাড়ির চারপাশ থেকে এলোপাতাড়িভাবে এলাকাজুড়ে বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করেও শুরু হয় বোমাবাজি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বোমাবাজির​ জন্য কিছুক্ষণের জন্য এলাকা কার্যত ধোঁয়ায় ঢেকে যায়।
পরে সিউড়ি পুলিশ লাইন থেকে ডিএসপি ডিএনটি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোমাবাজির ঘটনায় তৃণমূল অঞ্চল সভাপতি এনামুল হক এবং এলাকার বিজেপি নেতা শেখ নবীর একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে থাকে।
এরপর বেলা গড়াতেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এলাকা থেকে বোমাবাজির সাথে যুক্ত থাকার অভিযোগে দুই পক্ষের ১২ জনকে আটক করা হয়। পুলিশ স্বতঃস্ফূর্তভাবে গোটা গ্রাম জুড়ে তল্লাশি চালায়। শুধু দিন নয়, রাতভরও চলতে থাকে তল্লাশি। সেই তল্লাশিতে ১২ জন আটক হওয়ার সাথে সাথে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় ৯৫ টি তাজা বোমা। উদ্ধার হওয়া বোমা গুলি আজ বোম স্কোয়াডের সহযোগিতায় নিষ্ক্রিয় করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top